জবিতে ইউজিসির অভিন্ন নীতিমালার বিরুদ্ধে মানববন্ধন 

১৪ নভেম্বর ২০২২, ০৬:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
মানববন্ধন করেছে কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি

মানববন্ধন করেছে কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত, নবম পে-স্কেল প্রদান ও পে-স্কেল ঘোষণার পূর্ব পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) কর্তৃক ঘোষিত শান্তিপূর্ণ মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সূত্র অনুযায়ী জানা যায়, গত ২২ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (বাআবিকফ) পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ, পদন্নোতি ও পদন্নোতি সংক্রান্ত সভায় মতবিনিময় হয় কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের মতামতকে উপেক্ষা করে অভিন্ন নীতিমালা বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে তা যদি বাস্তবায়ন হয় তবে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ভীষন ক্ষতির সম্মুখীন হবে।

আরও পড়ুন: গুচ্ছ প্রক্রিয়ার বেড়াজালে স্বপ্নভঙ্গ এবার রাবি শিক্ষার্থীর

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন বলেন, অভিন্ন নীতিমালা মানি না মানবো না। কর্মচারীদের যেকোনো প্রয়োজনে আমরা থাকব। 

কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালা বাস্তবায়ন, পে-স্কেল ঘোষণা করা এর পূর্ব পর্যন্ত ৫০% মহার্ঘ ভাতা এই দাবি বাস্তবায়নের শেষ পর্যন্ত আমরা আমাদের দাবিতে অটল থাকব। ইউজিসির অভিন্ন নীতিমালা কোনভাবেই বাস্তবায়ন করতে দিব না। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবু সাইদ বলেন, আজকে আমাদের রাজপথে নামার জন্য কিছু ইদুর আমাদের দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চাকরী করি আমরা ন্যায় নীতির মধ্যে দিয়ে কাজ করি। এখানে কাজ করে আমরা পরিবার চালাই। প্রহসন মূলক অভিন্ন নীতি মালা প্রতিহত করতে আমাদের এক হতে হবে, যারা এই নীতিমালার সাথে জড়িত তারা সহায় হন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নীতিমালা নিয়ে সন্তুষ্ট। আমরা আমাদের নীতি মালা নিয়ে ভালো আছি। অভিন্ন নীতিমালা করলে সেটা সবার দিক বিবেচনা করে করবেন।

ট্যাগ: জবি
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬