তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার

১৩ নভেম্বর ২০২২, ০৬:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি © টিডিসি ফটো

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। এরই ধারাবাহিকতায় সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করছে সংগঠনটি।

রবিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কর্মশালার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। রেজিস্ট্রেশন চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। এর কিছুদিন পরেই প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় ৯২তম, দেশে ৬ষ্ঠ, প্রকৌশলে ২য় চুয়েট 

সাংবাদিকতা বিষয়ক এই সেমিনারে সাংবাদিকতার বিভিন্ন বিষয় হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন দেশের খ্যাতনামা সাংবাদিকরা।

সেমিনারটির ফরম সংগ্রহ চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রতিদিন কলেজের অডিটোরিয়ামের সামনে বসানো হবে বুথ। রেজিস্ট্রেশনের জন্য এক কপি পাসপোর্ট সাইজ ছবি, কলেজ আইডি কার্ড অথবা এসআইএফ ফরমের ফটোকপি দিয়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ফরম পূরণ করে সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।

উক্ত সাংবাদিকতা বিষয়ক সেমিনারে ক্যাম্পাস রিপোর্টিং, ফিচার রাইটিং, বেসিক জার্নালিজম, মাল্টিমিডিয়া জার্নালিজম ইত্যাদি বিষয়য়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে।

সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করেছেন আলভি। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, আমার সাংবাদিকতায় অনেক আগ্রহ। নিজ জেলাতেও সাংবাদিকতা করেছি। নিজের দক্ষতা বাড়াতে বুথ থেকে ফরম সংগ্রহ করছি। সেমিনারে অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে সাংবাদিকতা বিষয়ক অনেক কিছু শিখতে চাই।

সেমিনার নিয়ে জানতে চাইলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন নিশাদ বলেন, আমরা এই সেমিনার আয়োজনের মাধ্যমে কলেজের তরুণ উদীয়মান লেখকদের খুঁজে বের করতে চাই। সেমিনার শেষে আমরা সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) পরিচর্যায় তাদের সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তোলার বিষয়ে কাজ করে চাচ্ছি। বর্তমানে আমাদের যেসব সদস্য রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোতে কাজ করছেন। কর্মশালার মাধ্যমে যারা সাংবাদিকতা নিয়ে স্বপ্ন দেখেন তাদের স্বপ্নের সারথি হয়ে আমরা কাজ করে যাবো।

ট্যাগ: কলেজ
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬