ইবিতে ৭২ শতাংশ আসন ফাঁকা

১২ নভেম্বর ২০২২, ০৮:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি চলছে। প্রথম মেধাতালিকা থেকে ৫৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। 

আইসিটি সেল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন রয়েছে এক হাজার ৯৯০ টি। ফলে মোট আসনের ৭২ শতাংশ ফাঁকা রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ‘এ’ ইউনিটে ২২৬, ‘বি’ ইউনিটে ১৮৬ এবং ‘সি’ ইউনিটে ১৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। 

রবিবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া। 

তিনি বলেন,  দ্বিতীয় মেধাতালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে। যারা ভর্তি হয়েছে তারা অন্য বিশ্ববিদ্যালয়েও সাবজেক্ট পেয়েছে। এ জন্য অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এখন সঠিক বলা যাচ্ছে না কয়বার মেধাতালিকা প্রকাশ করা লাগবে। কয়েকবার মেধাতালিকা প্রকাশের পর হয়ত বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধের তারিখ ঘোষণা করা হতে পারে।

এর আগে গত ২৯ অক্টোবর প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে ১৯৯০ টি আসনের বিপরীতে ভর্তি আবেদন জমা পড়ে ৪২ হাজার ৪২৯ টি। এতে প্রতি আসনে লড়েছেন ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ বছর ইসলামী  বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩ টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও ‘সি’ ইউনিট ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে।

ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950