বেরোবিতে আসন ফাঁকা ৫২৮

১২ নভেম্বর ২০২২, ০৭:৩৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ১ম মেরিটের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৮৬৫ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বেরোবিতে মোট আসন রয়েছে এক হাজার ৩৯৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৮৬৫ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৫২৮টি আসন ফাঁকা রয়েছে।

ওই সূত্র আরও জানায়, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪৩ জন, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ২২০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ভর্তি হয়েছেন ২০২ জন। এই তিন ইউনিটে ফাঁকা আসনের সংখ্যা যথাক্রমে ২৬৪, ১৪২ এবং ১২৪। ‘ক’ ইউনিটে একজন শিক্ষার্থী ভর্তি বাতিল করেছেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬