জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা বৃহস্পতিবার

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির মেধাতালিকা আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতোপূর্বে মাস্টার্স এ ভর্তি হয়ে থাকলে ভর্তি বাতিল করে ভর্তি হতে হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাতালিকায় চান্সপ্রাপ্ত কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অথবা প্রোফেশনাল কোর্স অধ্যয়নরত থাকলে অবশ্যই তাকে আগামী ১০ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। অন্যথায় দুই জায়গায় ভর্তির কারণে তার রেজিষ্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় ভর্তির মেধাতালিকা প্রকাশিত হবে। এদিন রাত ৯টায় মেধাতালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে বিকাল ৪টা থেকে শিক্ষার্থীরা মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল দেখতে পারবেন। আগামী ১৬ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

এসএমএস এর মাধ্যমে ফল দেখার নিয়ম: শিক্ষার্থীদের nu atmf roll no লিখে ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএস এ ফল জানানো হবে।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬