ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে জবি ছাত্রীর মৃত্যু, যুবক গ্রেপ্তার

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৮ PM
জবি

জবি © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে জিনিয়া ইসলাম জয়া ওরফে টুম্পা (২৭) নামে এক জবি ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রিকশায় থাকা তাঁর বন্ধু তানভীর আহমেদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ধানমন্ডি ১ নম্বর রোডের ৪১ নম্বর বাসার সামনে রিকশা থেকে পড়ে যায় জিনিয়া।

সোমবার (২৬) সেপ্টেম্বর সকাল সোয়া ৭টার দিকে ওই তরুণী ধানমন্ডি পপুলার মেডিকেলে আইসিইউতে মারা যায়। 

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, গত ২৩ সেপ্টেম্বর রাতে রিকশায় বন্ধু তানভীরের সঙ্গে নিউমার্কেট থেকে জিগাতলায় যাচ্ছিল টুম্পা। ধানমন্ডি এক নম্বর রোডে আসলে রিকশা থেকে পড়ে যায় জিনিয়া। পরে সঙ্গে থাকা তানভীর জিনিয়াকে পপুলার মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টুম্পা মারা যায়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় টুম্পার বড় ভাই আতিকুল ইসলাম তানভীরের নামে হত্যা মামলা করেছে। এই ঘটনায় তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তানভীর রিমান্ডে আছে। টুম্পা রিকশা থেকে পড়ে গিয়েছে নাকি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মৃত জিনিয়ার বড় ভাই আতিকুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামে। বাবার নাম মৃত জহিরুল ইসলাম। টুম্পা হাজারীবাগ জিগাতলা গাবতলা মসজিদের পাশে একটি মেসে থাকত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স-মাস্টার্স শেষ করে টুম্পা চাকরির চেষ্টায় ছিল। দুই ভাই বোনের মধ্যে ছোট টুম্পা।

আতিকুল ইসলাম বলেন, ঘটনার দিন তানভীর নামে এক ছেলের সঙ্গে রিকশায় ছিল টুম্পা। টুম্পা রিকশা থেকে পড়ে যায়। কিন্তু ছেলেটি অক্ষত থাকে। আমাদের সন্দেহ হওয়ায় তানভীরের নামে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করে বের করবে ঘটনার দিন আসলে কী হয়েছিল।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close