৫০তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা চূড়ান্ত, বিজ্ঞপ্তি কবে?

১৯ নভেম্বর ২০২৫, ০১:৪৮ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৫০তম বিসিএসের সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এখনও নির্ধারণ করেনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। তবে চলতি মাসেই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার কয়টি ক্যাডার পদ থাকছে, ইতিমধ্যে তাও চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) পিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, অল্প সময়ের ব্যবধানে চিকিৎসকদের জন্য ৪৮তম এবং শিক্ষা ক্যাডারের ৪৯তম বিশেষ বিসিএস আয়োজন করা হয়েছে। সে কারণে রোডম্যাপ অনুযায়ী, নভেম্বরের শুরুতে ৫০তম বিসিএসের সার্কুলার হয়নি। তবে চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

সূত্রটি আরও জানায়, ৫০তম বিসিএসের ক্যাডার পদ থাকছে ১ হাজার ৭৬০টি। নন-ক্যাডার পদ কয়টি থাকবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। দ্রুতই এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।

আরও পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শেষ আজই, আবেদন কমছে অর্ধলাখ

বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি মাসেই ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন সবাই। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।’

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬