৪৮তম বিসিএস পরীক্ষার ফলাফল ২১ জুলাই

১৮ জুলাই ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে © ফাইল ফটো

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। শুধু ঢাকার ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। আগামী ২১ জুলাই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

৪৮তম বিসিএস (বিশেষ) থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। তিন হাজার চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬