৪৮তম বিসিএসে অংশ নিলেন ৪১ হাজার প্রার্থী

১৮ জুলাই ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত © টিডিসি ফটো

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা শুধু রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা (এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা) নেয় সরকারি কর্ম কমিশন পিএসসি। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

৪৮তম বিসিএস (বিশেষ) থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। তিন হাজার চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9