গণ বিশ্ববিদ্যালয়ে অন্যরকম নবীনবরণ

২২ নভেম্বর ২০২১, ১০:৩২ AM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) পহেলা ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্যরকম এক নবীনবরণ অনুষ্ঠান। এদিন একই সঙ্গে তিনটি ব্যাচের নবীনবরণ করা হবে। রবিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর (বুধবার) ক্যাম্পাস চত্ত্বরে সর্বশেষ তিনটি সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এ সময় সকল নবীন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তামন্ডলীকে উপস্থিত থাকতে বলা হয়।

জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় সর্বশেষ তিনটি সেমিস্টারের অধিকাংশ শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা অনলাইনে দিয়েছেন। তাই তাদের নবীনবরণও সম্ভব হয়নি। এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনটি ব্যাচের শিক্ষার্থীদের একইসঙ্গে অন্যরকম এক নবীনবরণের ব্যবস্থা করেছেন গবি প্রশাসন।

নবীনবরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬