গ্রিন ইউনিভার্সিটি

অনলাইন প্ল্যাটফর্ম বাদ দিয়ে উচ্চশিক্ষা অসম্ভব— আলোচনা সভায় বক্তারা

২৬ জুন ২০২০, ০৮:১৪ PM

© টিডিসি ফটো

উচ্চশিক্ষার প্রতিটি ক্ষেত্রে অনলাইন শিক্ষার গুরুত্ব অনেক। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এ বিষয়টিই সবাই গভীরভাবে অনুধাবন করেছে। শুধু তাই নয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনলাইন প্ল্যাটফর্ম বাদ দিয়ে ভবিষ্যতেও উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।

আজ শুক্রবার (২৬ ‍জুন) রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে অনলাইন শিক্ষা সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই সভার আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের শিক্ষাব্যবস্থা আজ জর্জরিত। এক্ষেত্রে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৪ কোটি এবং উচ্চশিক্ষা প্রায় ২৫ লাখ শিক্ষার্থী ভূক্তভোগী।

তিনি বলেন, ফেস টু ফেস যোগাযোগ না হলেও শিক্ষা বন্ধ থাকতে পারে না। কারণ, বিশ্বে ইতোপূর্বে যত ধরনের মহামারী এসেছে, সব মহামারীতেই শিখন প্রক্রিয়া চালু ছিল। তাই চতুর্থ বিপ্লবের সঙ্গে সঙ্গতি রেখে ইতোমধ্যেই শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত যে পরিবর্তন এসেছে, সেটাকে এগিয়ে নিতেই অনলাইন শিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, অনলাইন শিক্ষাকার্যক্রমের অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে গ্রিন ইউনিভার্সিটি। এক্ষেত্রে গত আড়াই মাসে প্রায় ৯ হাজার ৭৪টি অনলাইন ক্লাস পরিচালিত হয়েছে। শুধু ক্লাস নয়, অনলাইন ভর্তি থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি, পেমেন্ট সিস্টেমসহ অনেক কাজ এখন অনলাইনে হচ্ছে। এ সময় তিনি অনলাইন শিক্ষায় বাংলাদেশের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সভায় অন্যান্য বক্তারা বলেন, অনলাইন শিক্ষার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা দরকার, গত কয়েক দশকেও বাংলাদেশে সেটি তৈরি হয়নি। সুতরাং নানামুখী চ্যালেঞ্জ থাকলেও করোনা সঙ্কটকালে অনলাইন শিক্ষার পূর্ণ সুবিধা সবাইকে নিতে হবে।

২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না: …
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬