বিইউবিটি এ্যালামনাই এসোসিয়েশন কার্যালয়ের উদ্বোধন

১০ ডিসেম্বর ২০১৯, ০৬:২৮ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এ্যালামনাই এসোসিয়েশন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কার্যালয়ের উদ্বোধন করেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।

বিইউবিটি’র সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্ব তুলে ধরে ড. সফিক আহমেদ বলেন, অ্যালামনাই এসোসিয়েশন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরস্পরের যোগাযোগের একটি সেরা মাধ্যম। শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার লাভ ও সুন্দর সামাজিক সম্পর্ক সৃষ্টিতে এটি সহায়তা করবে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রাহমান, ফ্যাকাল্টি অব বিজনেসের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসেন, ইইই বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ ফায়াজ খান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর উইং কমান্ডার (অব.) মো. মোমেনুল ইসলাম এবং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম আজমল হোসেন ও সাধারণ সম্পাদক শাহীন আশরাফ চৌধুরী সহ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬