মানারাত ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক নজরুল

উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম

উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম © টিডিসি ফটো

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

রবিবার (০৮ ডিসেম্বর) সকালে অধ্যাপক নজরুল নতুন উপাচার্য হিসেবে যোগদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাঁকে চার বছরের জন্য তাকে নিয়োগ দেন।

দেশ বরেণ্য এই শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ডিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও উপাচার্য প্রতিনিধি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ইউনিভার্সিটি অব দিল্লি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, দিল্লি থেকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) ও সিনিয়র রিসার্চ ফেলোশিপ (এসআরএফ) ডিগ্রি অর্জন করেন। তাঁর বহু গবেষণাকর্ম দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি দেশে ও দেশের বাইরে বহু আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো ‘রাসায়নিক গতিবিদ্যা ও আলোক রসায়ন’, ‘মৌলিক জৈব রসায়ন’ ও ‘মৌলিক অজৈব রসায়ন’।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬