বেরোবি উপাচার্য-রেজিস্ট্রারকে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকতে চিঠি

২২ নভেম্বর ২০১৯, ১০:৩৬ AM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থেকে সকল নিয়োগ ও বাছাই বোর্ড, সিন্ডিকেট, অর্থ কমিটির সভাসহ সকল গুরুত্বপূর্ণ সভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার ও সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন স্বাক্ষরিত এক চিঠিতে এসব দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান কর্তাব্যক্তি হিসাবে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধারাবাহিকভাবে অনুপস্থিত এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল প্রশাসনের প্রধান কর্মকর্তা হয়েও ক্যাম্পাসে দীর্ঘমেয়াদে অনুপস্থিত থাকেন এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে বলে চিঠিতে উল্লেখ করেন শিক্ষক সমিতির নেতারা।

উপাচার্যের ধারবাহিক অনুপস্থিতের ঘটনা বিষয় বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হওয়ার ঘটনা চিঠিতে উল্লেখ করেন শিক্ষক নেতারা। এছাড়াও উপাচার্য এবং রেজিস্ট্রারের অনুপস্থিতির বিষয়টি উদ্বেগজনক অবস্থায় পৌছানোর ফলে শিক্ষক সমিতি গত ৬ অক্টোবর নির্বাহী সংসদের সভায় তুলে ধরেন।

এদিকে উপাচার্যকে সার্বক্ষনিক ক্যাম্পাসে উপস্থিত থাকার বিষয়টি সাক্ষাতে বলার জন্য শিক্ষক সমিতি দেখা করতে চাইলেও সাক্ষাত করতে অনিচ্ছা প্রকাশ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন শিক্ষক নেতারা।

এদিকে আলাদা এক চিঠিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকারসহ যে সকল শিক্ষক বিধি মোতাবেক পে-প্রোটেকশন প্রাপ্য হয়েছেন তাদের অতি দ্রুত পে-প্রোটেকশন প্রদান, রসায়ন বিভাগের প্রভাষক ড. জাকির হোসেনের শিক্ষাছুটি অভিজ্ঞতা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অতি দ্রুত একটি শিক্ষাছুটি সংক্রান্ত নীতিমালা প্রণয়নের ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছে শিক্ষক সমিতি।

 

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশল-পরিচালক দপ্তরের ৬…
  • ২৮ এপ্রিল ২০২৬
নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ: তদন্তে অনিয়মের প্রমাণ মিলল অধ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে ‘সম্ভাব্য বিধবা’ বলায় বিপাকে মার্কিন কমে…
  • ২৮ এপ্রিল ২০২৬
অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্ব…
  • ২৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  • ২৮ এপ্রিল ২০২৬