চীনা শিক্ষাবৃত্তি পেলেন নর্দান ইউনিভার্সিটির ২২ শিক্ষার্থী

১২ নভেম্বর ২০১৯, ১০:৪৬ AM

© টিডিসি ফটো

শতভাগ চীনা সরকারের বৃত্তি নিয়ে নান্টং কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজিতে পড়ালেখার জন্য গেলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র ২২ জন শিক্ষার্থী। সোমবার স্কলারশিপ প্রাপ্ত ২২ শিক্ষার্থীদের জন্য বিদায় পূর্ববর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ুন কবির, রেজিস্ট্রার ড. কাজী শাহাদাত কবিরসহ বিভিন্ন অনুষধের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শুভকামান জানান। সেই সঙ্গে এই সুযোগ কাজে লাগিয়ে ভাল রেজাল্ট অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে শুধুমাত্র নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরাই প্রতি বছর এই শিক্ষা বৃত্তি পেয়ে থাকেন।

সেন্টমার্টিন খুলবে ১ নভেম্বর, জাহাজ ৬ নভেম্বর থেকে— ক্ষোভ ঝ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 
  • ৩০ অক্টোবর ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬
দুপুরে ২০ মিনিট ভাতঘুম, শরীর ও মনে মিলবে যে ৭ উপকার
  • ৩০ অক্টোবর ২০২৬