‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দেখাতে হয়েছে বিয়ের নথিও

১৮ আগস্ট ২০২৬, ১২:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ০২:৫৪ PM
‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দেখাতে হয়েছে বিয়ের নথিও

‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দেখাতে হয়েছে বিয়ের নথিও © এআই সৃষ্ট

ঢাকার সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীর বাসায় হামলা চেষ্টার ঘটনায় মুচলেকা দিয়েছেন সেই বাসায় অবস্থান করা দম্পতির স্বামী মোজাম্মেল হাওলাদার। এছাড়া এক দিনের মধ্যেই তিনি বাসা ত্যাগ করবেন ও এ ঘটনায় কোনো অভিযোগ করবেন না বলেও লিখিত দিয়েছেন। 

গতকাল সোমবার (১৭ আগস্ট) এ ঘটনায় উপজেলার নলাম এলাকায় স্থানীয় এলাকাবাসী, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কয়েকটি পক্ষের একটি বৈঠকে এ মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ওই ভুক্তভোগী গণমাধ্যমের কাছে জানান, গণ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তার বাসায় হামলার চেষ্টা করেছেন। বাসাটিতে একটি কক্ষে তিনি ও তার স্ত্রী এবং অপর কক্ষে আরও দুই নারী শিক্ষার্থী সাবলেট থাকতেন। তবে হামলা চেষ্টার সময় তারা বাসায় ছিলেন না। 

অন্যদিকে মীমাংসার দায়িত্ব নেওয়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান সেসময় জানান, ওই শিক্ষার্থী বাসাটিতে লিভ ইনে থাকতেন, এমন খবরে তারা বাসায় যায়। তবে হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী মোজাম্মেল হাওলাদার গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি আ্যন্ড আ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসে ফেসবুক আইডি ’নীলাদ্র শুভ’ নামে ও জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দেন। তিনি অদম্য ২৪ নামে একটি সংগঠনের সঙ্গেও যুক্ত বলে জানা যায়। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের কলাপাড়া এলাকার বাসিন্দা মো. ইউনুচ আলীর ছেলে। 

এদিকে মঙ্গলবার এই ঘটনায় ভিন্ন বক্তব্য দেন ভুক্তভোগী মোজাম্মেল হাওলাদার। তার ভাষ্য, সেখানে একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। আর স্ত্রীসহ তিন তরুণী এক বাসায় থাকার বিষয়টি নিয়ে তাকে কথিত বড় ভাইদের বিয়ের কাগজপত্র দেখাতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসবের জেরে বিকেলের দিকে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক হয়। এরপর তিনি সবকিছু ভুল বোঝাবুঝি উল্লেখ করে এক দিনের মধ্যে বাসা ছাড়ার মুচলেকা দেন।

মুচলেকায় ভুক্তভোগী ওই ব্যক্তি লিখেছেন, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে তার বাসায় কোনো হামলার ঘটনা ঘটেনি। বিষয়টি ছিল মূলত তার ক্যাম্পাসের কয়েকজন বড় ভাই একটি বিষয়ে খোঁজখবর নিতে তার বাসায় এসেছিলেন। ওই সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল বলেও মুচলেকায় উল্লেখ করেন তিনি। এ ঘটনায় মূল ভুলটি তারই ছিল। বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বড় ভাই বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন। তিনি সম্প্রতি বাসাটি ভাড়া নিয়েছিলেন। তবে বাড়িওয়ালাকে না জানিয়ে তার ফ্ল্যাটের দুটি কক্ষ দুই তরুণীকে সাবলেট ভাড়া দিয়েছিলেন। বিষয়টি সামাজিকভাবে দৃষ্টিকটু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বাড়িওয়ালা, এলাকাবাসী ও ছাত্র সংসদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা করা হয়।

মুচলেকায় সমঝোতার বিষয় উল্লেখ করে ওই ভুক্তভোগী বলেন, আগস্টের ১৮ তারিখ থেকে তিনি বাসা পরিবর্তন করবেন এবং একই সঙ্গে বিষয়টির এখানেই নিষ্পত্তি হবে। ভবিষ্যতে এ বিষয়ে তিনি কোনো ধরনের অভিযোগ করবেন না।

তিনি বলেন, বিষয়টি একটি ভুল বুঝাবুঝি ছিল। গত দুইদিন আগে আমাদের বাসায় চুরি হয় তখন থেকেই সবাই সতর্ক অবস্থানে থাকে। এরপর আমার নামে কিছু অভিযোগ ছিলো আমার ক্যাম্পাসের বড় ভাইয়েরা বিষয়টি যাচাই করার জন্য আসে তখন আমি বাসায় ছিলাম না। আমি ভেবেছি কে না কে এসেছে পরবর্তীতে ছাত্র সংসদের ভিপি আসে এবং আমাদের বিয়ের কাগজপত্র দেখতে চায়। তাদের কোর্ট ম্যারিজের কাগজপত্র দেখানো হয় কিন্তু তা নিয়ে তারা সন্তুষ্ট না। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় এই বাসায় আমি থাকবোনা এবং পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবেনা মর্মে ঘটনার মিমাংসা করা হয়।

বিয়ের দুই নথি, ভিন্ন তথ্য
এদিকে স্ত্রী পরিচয় দেওয়া নারীসহ প্রায় পাঁচ মাস ধরে বাসাটিতে অবস্থান করছিলেন ভুক্তভোগী মোজাম্মেল। গতকালের ঘটনার পর বিবাহ সংক্রান্ত অন্তত দুটি নথি তিনি প্রকাশ করেছেন।

এরমধ্যে কাবিনের একটি নথিতে বিবাহের তারিখ ২০২৫ সালের ৭ মার্চ, নথিটি নিজের ফেসবুকে প্রকাশ করেন তিনি। আর নোটারি বিবাহের নথিতে বিবাহের তারিখ ১৫ আগস্ট ২০২৬। নথি অনুযায়ী, মোজাম্মেলের স্ত্রী তার চেয়ে এক বছর বয়সের বড়।

অসত্য তথ্যে বাসা নেন মোজাম্মেল, এলাকায় অসন্তোষ
মোজাম্মেল দম্পতির বিয়ে নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে স্থানীয়দের ভাষ্যে জানা যায়, অসত্য তথ্য দিয়ে বাসাটিতে অবস্থান করছিলেন তিনি ও তার স্ত্রী। এছাড়া লিভ ইন নিয়ে তাদের জিজ্ঞাসাবাদের তথ্যও উঠে আসে স্থানীয়দের ভাষ্যে।

জামাল উদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এই বাসায় ৩টি মেয়ের সাথে সে থাকতো। একজনের পরিচয় দেয় তার ফুপাতো বোন এবং সেই পরিচয়েই এখানে থাকা শুরু করে কিন্তু বাড়িওয়ালা এই বিষয়ে অবগত ছিলো না। এই বিষয়ে তদারকি করার জন্যই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ওর কাছে আসে কিন্তু এই বিষয়টিকে মিথ্যা ভাবে প্রচার করে মিডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ করার পায়তারা করে। সে লিভ ইনে থাকে তার প্রমাণও আমাদের কাছে আছে। সে বলে বিয়ে করছে কিন্তু তার কোন প্রমাণ তার কাছে নেই আজকে সে একটি স্ট্যাম্প নিয়ে আসছে যার কোনো ভিত্তি নেই। পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়েছে।

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, সে বলেছিলো বিবাহিত এবং স্ত্রী সহকারে এই বাসায় থাকে কিন্তু বিয়ের যাবতীয় তথ্য প্রমাণ সে দেখাতে পারেনি। এখানে সে মোট ৩টা মেয়ের সাথে একই ফ্ল্যাটে থাকতো। গতকাল রাতে সে অভিযোগ করে তার বাসায় হামলা করা হয়েছে ।পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এসে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে দেখে অভিযোগের বিষয়ে কোনো সত্যতা নেই অর্থাৎ কোনো হামলা হয়নি। পরবর্তীতে মুচলেকার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘নীলাদ্র শুভ জানায় তার বাসায় হামলা হয়েছে। ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে বুঝতে পারি হামলার কোন ঘটনা ঘটেনি। সে আমাদের কাছে নিরাপত্তা চায় এবং আমরা তাকে আশ্বস্ত করি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে তাদের সাথে কথা বলি এবং তারা জানায় নীলাদ্র শুভর বিরুদ্ধে ৩ জন নারীর সাথে একই ফ্ল্যাটে থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসী বিষয়টি সম্পর্কে অবগত ছিলো এবং এই বিষয়ে জানার জন্যই অভিযুক্তরা বাসায় এসেছিলো বলে জানায়।

তিনি আরও বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি নিউজ পোর্টালে নিউজ প্রকাশিত হয় যার মধ্যে পরিপূর্ণ সত্য তুলে ধরা হয়নি। প্রকাশিত সংবাদ একদমই ভুয়া। ভিডিও ফুটেজেও বিষয়টি প্রতিয়মান হয় যে তারা কেবল শুনতে এসেছিল, কোন হামলা হয়নি৷ পরবর্তীতে বাড়িওয়ালা, এলাকাবাসী, অভিযোগকারী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।

প্রক্টরিয়াল বডির সদস্য ড. মো. জামিনুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরিয়াল বডিকে ফোন করে জানায় তার বাসায় হামলা হয়েছে এবং তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে। প্রক্টরিয়াল বডি থেকে অফিশিয়াল ভাবে সার্বিক বিষয়ে তথ্য প্রমাণসহ জানানোর জন্য বলা হয়। পরবর্তীতে বিকেলে ভুক্তভোগী কল দিয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলে। ঘটনাস্থলে বাড়িওয়ালা এবং এলাকাবাসী তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে। আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাই বিষয়টি একটি ভুল বোঝাবুঝি হয়েছে হামলার ঘটনা ঘটেনি এবং হামলার উদ্দেশ্যে কেউ বাসায় যায়নি।

তিনি আরও বলেন, তার উপর অভিযোগ ছিল- বৈবাহিক পরিচয় ব্যতিত সে বাসা ভাড়া নিয়েছিলো যা বাড়িওয়ালা অবগত ছিলো না। যেহেতু গ্রামের মধ্যে বাসা সামাজিক কারণেই উক্ত বিষয়ে সমস্যার তৈরি হয়। ছাত্ররা সার্বিক বিষয়ে জানার জন্য তার কাছে এসেছিল। ভুক্তভোগী সার্বিক বিষয়ে স্বীকার করেছে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি ভুল বোঝাবুঝি এবং পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না মর্মে মুচলেকা দিয়েছে এবং বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

লিভ ইনের বিষয়ে তিনি বলেন, ‘এটি একটি সামাজিক বিষয়। সে আমাদের বিয়ের কাগজপত্র দেখিয়েছে এবং এটি আইনি বিষয়। সে মুচলেকা দিয়েছে পরবর্তী আর এমন ঘটনার পুনরাবৃত্তি হবেনা মর্মে।’

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9