গণ বিশ্ববিদ্যালয়ের ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসে

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসে © টিডিসি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২১তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, নতুন শিক্ষক নিয়োগের অনুমোদন এবং একাডেমিক কাউন্সিলের ২৯তম সভার সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) শারমিন সুলতানা প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিলের ২৯তম সভার সিদ্ধান্ত সমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, নতুন শিক্ষক নিয়োগের অনুমোদনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ সময় সভায় গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সিন্ডিকেট সদস্য ওয়ালিউল ইসলাম, ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শামসুল আলম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে ও রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬