ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা

২৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ PM
ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা

ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা © সংগৃহীত

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১২ সালে পাঠদান শুরুর পর থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে বিভাগের শতাধিক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আয়োজিত অনুষ্ঠানে ৭০ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় প্রথমে বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থীদের ফুল স্বাগত জানায় বর্তমান শিক্ষার্থীরা। পরে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) স্বাগত সাম্য। অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি নিজেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনারাও আমার মতোই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। সর্বদা গরীব অসহায় মানুষকে আইনগত সহায়তা দেয়ার জন্য সচেষ্ট থাকবেন। শুধুমাত্র সরকারি লিগ্যাল এইড সব সহায়তাপ্রার্থীকে কাঙ্খিত সেবা দিতে পারে না। তাই নবীন আইনজীবী হিসেবে আপনারা সেবার মানসিকতা নিয়ে কাজ করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আপনাদের জন্য শুভকামনা।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন। বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ এবং অধ্যরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। সভাপতি হিসেবে  আইন অনুষদের ডিন প্রফেসর রফিকুল আলমের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬