মোটরসাইকেল দুর্ঘটনায় আইইউবি ছাত্র নিহত

০৬ জুন ২০২৬, ০১:৩০ PM
নিহত আলবার খান সামী

নিহত আলবার খান সামী © সংগৃহীত

নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামী (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে নেত্রকোনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামী নেত্রকোনা পৌরসভার চরপাড়া এলাকার ইসলাম উদ্দিন খান চঞ্চলের ছেলে। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) অধ্যয়নরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস এলাকায় গুরুতর আহত হন সামী। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে স্কুল-কলেজ

নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ মামুন সরকার বলেন, শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় সামী নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬