দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে স্কুল-কলেজ

০৬ জুন ২০২৬, ১০:৩২ AM
স্কুল শিক্ষার্থী

স্কুল শিক্ষার্থী © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষে আবারও খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ ১৬ দিনের বিরতির পর আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে শুরু হবে নিয়মিত পাঠদান। এতে দুই সপ্তাহেরও বেশি সময় পর শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা।

‎‎ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলে বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত। এরপর গতকাল ৫ ও আজ ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হবে আগামীকাল রবিবার (৭ জুন) থেকে। ‎

‎অন্যদিকে, দেশের সব মাদ্রাসার আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে আরও দেরিতে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে।

গত ২৪ মে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই ছুটিতে যাওয়ার সুযোগ পান। ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছিল।

এদিকে, ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মাসের লম্বা ছুটি পেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সোমবার (৮ জুন) থেকে শুরু হবে।

তবে রাজশাহীসহ বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার থেকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পুনরায় ফিরছেন। তাদের ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবার। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হবে আগামীকাল রবিবার থেকে। ‎

বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সিরাজুল হক আর নেই
  • ২৭ আগস্ট ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা…
  • ২৭ আগস্ট ২০২৬