কোরবানির ঈদে ৯ দিনের ছুটিতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৫ মে ২০২৬, ০৬:২৮ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © সংগৃহীত

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক অফিসিয়াল নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশ অনুযায়ী, আগামী ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এই ছুটি কার্যকর থাকবে। ছুটি শেষে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

দীর্ঘ এই ছুটি উপলক্ষে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। কেউ কেউ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে আগাম বাস ও ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন।

শিক্ষার্থীদের একটি অংশ মনে করছেন, সেমিস্টারের ব্যস্ত ক্লাস, কুইজ, অ্যাসাইনমেন্ট ও ল্যাব পরীক্ষার চাপের মধ্যে এই দীর্ঘ ছুটি কিছুটা স্বস্তি এনে দেবে। অন্যদিকে ছুটির পরপরই ফার্মেসি বিভাগ, আইন বিভাগ ও স্থাপত্য বিভাগের ফাইনাল পরীক্ষা এবং অন্যান্য বিভাগের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানা গেছে।

এদিকে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য সাত দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। তবে ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ গুরুত্বপূর্ণ খাতগুলো যথারীতি চালু থাকবে। এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির নিয়মের বাইরে থাকবে।

নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9