গ্রীষ্মকালীন সেমিস্টারে নবীনবরণের আয়োজন করল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

১৪ মে ২০২৬, ০৪:৪৪ PM
সামার সিমেস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ দিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

সামার সিমেস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ দিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি © সংগৃহীত

সামার সিমেস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ১৩টি বিভাগের প্রায় ২,২০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনে স্বাগত জানানো হয়। প্রতিটি একাডেমিক বিভাগ তাঁদের স্ব-স্ব শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কৃতি, আচরণবিধি, নিয়ম-কানুন এবং বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার সাথে পরিচিত করানো হয়।

নবীনবরণ অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য, অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাই এবং শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অতিথিগণ তাঁদের বক্তৃতায় নবীন শিক্ষার্থীদের সাথে নিজেদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অনুপ্রাণিত করেন। তাঁরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও নীতি বজায় রাখার পাশাপাশি বিশ্ববাজারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হিসেবে গড়ে তুলতে দরকারি প্রস্তুতি নেবার আহ্বান জানান।

ভূমিমন্ত্রীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থ…
  • ২২ অক্টোবর ২০২৬
বিদেশের মাটিতে ব্যাটারদের ‘ব্যর্থতা’ স্বীকার করলেন হৃদয়
  • ২২ অক্টোবর ২০২৬
উচ্চতর গ্রেডে বৈষম্য নিরসনের দাবি, দুই মাসের আলটিমেটাম শিক্…
  • ২২ অক্টোবর ২০২৬
পদত্যাগের পর কি মেয়র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যা ব…
  • ২২ অক্টোবর ২০২৬
শাড়ি পরে একে-৪৭ থেকে গুলি ছুড়ে আলোচনায় সেই ‘লেডি সিংঘম’, ভি…
  • ২২ অক্টোবর ২০২৬
পদত্যাগের পর ইশরাককে ফোন বিরোধীদলীয় নেতাদের, কী বলেছিলেন তা…
  • ২২ অক্টোবর ২০২৬