ইউআইটিএসে বর্ণিল আয়োজনে ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন

২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ PM
আলপনার রঙে ক্যাম্পাস রঙিন হয়ে ওঠে

আলপনার রঙে ক্যাম্পাস রঙিন হয়ে ওঠে © সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) আইটি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘বৈশাখী উল্লাস’ উৎসব আনন্দঘন উদযাপন করা হয়েছে।

২৬ ও ২৭ এপ্রিল আয়োজিত এ উৎসবে ছিল নানা আয়োজন—ইনডোর গেমস ফাইনাল (ক্যারাম, লুডু, দাবা ও টেবিল টেনিস), আলপনা অঙ্কন, বৈশাখী স্টল, প্রাণবন্ত ফ্ল্যাশমব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। দিনব্যাপী এসব কার্যক্রমে পুরো ক্যাম্পাস উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণচঞ্চল ও উপভোগ্য হয়ে উঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, আইটি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) জনাব রাফাত আরা, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক, অ্যালামনাই এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আমন্ত্রিত অতিথিরা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উৎসবের শেষ দিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬