ইউআইটিএস এ ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৯ PM
‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠানে

‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠানে © সংগৃহীত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকাল ১১ টায় ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক জনাব ফারহানা সুলতানা-এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের সহযোগি অধ্যাপক (সার্জারি বিভাগ) ড. তাসনুভা মাহজাবীন।

উপাচার্য বলেন, আজকের সেমিনারের বিষয়টি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমাদের সকলের সচেতন হতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। যেকোন অসুখ প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। 

ডা. তাসনুভা মাহজাবীন  বলেন, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা। তিনি প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সার সনাক্তকরণ, প্রতিরোধমূলক পদক্ষেপ ও সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সেমিনার শেষে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক জনাব সংগীতা দেবনাথ পূজা ও প্রভাষক জনাব মো. তৌফিকুল ইসলাম। 

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬