নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত © সংগৃহীত

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ)।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর নেতৃত্বে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর এনএসইউ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা সভায় স্বাগত বক্তব্যে স্বরচিত কবিতা পাঠ করেন এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ। 

মুখ্য আলোচক ড. সলিমুল্লাহ খান বাংলা ভাষার ইতিহাস ও উত্তরাধিকার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,‘ভাষা জ্ঞান অর্জনের উপকরণ। তবে এটি শুধুমাত্র জ্ঞান ও যোগাযোগের মাধ্যম নয়, এটি পরিচয়েরও একটি মাধ্যম। বাংলার পাশাপাশি অন্য ভাষা চর্চাকে আমাদের গুরুত্ব দিতে হবে, তবে তা আমাদের মাতৃভাষা বাংলাকে কম গুরুত্ব দিয়ে নয়।’

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমাদের ভাষা আন্দোলনের ত্যাগের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। আমরা আশা করি, নতুন প্রজন্ম বাংলা ভাষার মর্যাদা ও চেতনাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘ভাষা চর্চার বিষয়। বাংলা ভাষাকে বিশ্ব-দরবারে প্রতিষ্ঠিত করতে আমাদের নিয়মিত ভাষা চর্চা, গবেষণা ও সৃজনশীল কাজ বাড়াতে হবে। মাতৃভাষার সঠিক ব্যবহার ও সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।’

এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘আমাদের মাতৃভাষাকে কোনোভাবেই কম গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। ভাষা আমাদের একত্রিত করে, বিভক্ত করে না। বিশ্বের অনেক জাতি নিজেদের ভাষায় জ্ঞানচর্চা ও গবেষণা করে উন্নতির শিখরে পৌঁছেছে। জাতি হিসেবে আরও এগিয়ে যেতে আমাদের বাংলা ভাষায় শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে হবে।’

এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ; মুখ্য আলোচক এনএসইউ’র ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। 

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9