ইসলামী ছাত্র আন্দোলনের ‘সীরাত ফেস্টিভাল’ আয়োজন

১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৪ AM
 ‘সীরাত ফেস্টিভাল-২৫

‘সীরাত ফেস্টিভাল-২৫ © টিডিসি ফটো

তরুণ প্রজন্মের মাঝে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে ‘সীরাত ফেস্টিভাল-২৫' আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এবারের ফেস্টিভালের মূল প্রতিপাদ্য ছিল ‘সীরাতুন্নবী (সা.): শান্তি ও মানবতার বার্তা’। দিনব্যাপী ফেস্টিভালে দুটি আয়োজন করা হয় বক্তৃতা প্রতিযোগিতা ও অনলাইন কুইজ প্রতিযোগিতা ।

সকাল ১০টায় বনশ্রীর কাজি’স স্টাডি সেন্টারে শুরু হয় বক্তৃতা প্রতিযোগিতা। এতে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগীরা রাসূল (সা.)-এর জীবনীর আলোকে সমাজে শান্তি ও মানবতার গুরুত্ব তুলে ধরেন।

রাত ১০টায় অনুষ্ঠিত হয় অনলাইন কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা সীরাত সম্পর্কিত জ্ঞান যাচাইয়ের সুযোগ পান। বিজয়ীদের আগামী ৩ নভেম্বর (সোমবার) একটি বিশেষ সীরাত সেমিনারের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ডিআইইউ শাখার সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘নবীজির (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমেই আমরা আধুনিক সমাজের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। তরুণদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতেই আমাদের এই আয়োজন।’

আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ চর্চা বাড়াতে এবং একটি মানবিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

 

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9