শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিতে ক্যান্টিন পরিদর্শনে ডিআইইউ প্রক্টরিয়াল টিম

১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ PM
প্রক্টরিয়াল টিম বিভিন্ন ক্যানটিন পরিদর্শন করে

প্রক্টরিয়াল টিম বিভিন্ন ক্যানটিন পরিদর্শন করে © টিডিসি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিতে সক্রিয় ভূমিকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহে ক্যানটিনগুলোর মান বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিভিন্ন ক্যানটিনে হঠাৎ পরিদর্শন চালায়।

শনিবার (১৮ অক্টোবর) প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও খাদ্য সংরক্ষণের মান যাচাই করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন—উভয় ক্যাম্পাসের ক্যানটিনের রান্নাঘরসমূহ পরিদর্শন করা হয়। রান্নাঘরের পরিবেশ, উপকরণ ব্যবস্থাপনা ও খাবার সংরক্ষণের মান যাচাই করেন টিমের সদস্যরা।

প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের খাবারের মান ও পরিবেশ যেন সর্বদা ভালো থাকে, তা নিশ্চিত করতেই প্রতিনিয়ত এই ধরনের অভিযান পরিচালনা করা হয়। আমরা চাই শিক্ষার্থীদের স্বাস্থ্যের কোনো ব্যাঘাত না ঘটে এবং তারা নিরাপদ ও মানসম্মত খাবার উপভোগ করতে পারে। বিশ্ববিদ্যালয়ের সব ক্যানটিনে সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ক্যানটিনগুলোর জন্য ইতোমধ্যে কিছু দিকনির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই বাসি খাবার পরিবেশন না করা হয়। শিক্ষার্থীদের জন্য অবশ্যই ফ্রেশ খাবার সরবরাহ করতে হবে। আজকের অভিযানে আমরা দুটি নোট নিয়েছি, যেগুলো নিয়ে দ্রুত মিটিং করা হবে। আমাদের উদ্দেশ্য হলো ক্যানটিনগুলোর খাবারের মান আরও উন্নত করা।’

অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থী মুজাহিদ আল রিফাত বলেন, ‘আমরা অনেক দিন ধরে ক্যাম্পাসে খাবারের মান নিয়ে সমস্যায় আছি। ক্যানটিন কর্তৃপক্ষকে বললেও তেমন পরিবর্তন হয় না। তারা লাভের দিকে বেশি নজর দেয়, শিক্ষার্থীদের স্বাস্থ্যের দিকে নয়। তাই প্রক্টর টিমের এই অভিযানকে আমরা স্বাগত জানাই। আশা করি, এবার সত্যিকার অর্থে খাবারের মানের উন্নতি হবে।’

অভিযানে প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান মামুন, সহযোগী অধ্যাপক মো. তাজিব উল ইসলাম, সহকারী অধ্যাপক ড. শামীম হামিদি, সহকারী অধ্যাপক মো. সানিউল হক মাহী ও প্রভাষক শাহরিয়ার মাহমুদ মিনার।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষা ও খাদ্যের মান নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9