শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ PM
নবীন শিক্ষার্থীদের জন্য চমক ছিল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার’ কর্তৃক আয়োজিত আকর্ষণীয় ‘ক্লাব ফেয়ার’

নবীন শিক্ষার্থীদের জন্য চমক ছিল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার’ কর্তৃক আয়োজিত আকর্ষণীয় ‘ক্লাব ফেয়ার’ © সংগৃহীত

নানা আয়োজনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর  (বৃহস্পতিবার) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আফতাবনগরে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলি, একাডেমিক কাঠামো, আচরণবিধি ও বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। এ ছাড়া শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজ বিষয় উপযোগী করে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য, অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। 

আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রূপালী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা। 

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষতার এই সময়কে গুরুত্বদিয়ে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। একই সঙ্গে লেখাপড়াকে শুধু ভালো গ্রেডের জন্য নয়, নতুন কিছু শেখার আনন্দের মতো করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনের চারপাশের পরিবেশ থেকে নানান কিছু শিখে জীবন গড়তে হবে। 

নবীন শিক্ষার্থীদের জন্য চমক ছিল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার’ কর্তৃক আয়োজিত আকর্ষণীয় ‘ক্লাব ফেয়ার’। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ২২টি ক্লাব তাদের স্টল স্থাপন করে নিজেদের কার্যক্রম নতুন শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরে এবং তাদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9