ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ ‘ইনফরমেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ AM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত © টিডিসি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক তিন-দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরের প্রতিষ্ঠানটির ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং তা আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।

‘অ্যাক্সেস টু অ্যাকশন: রি-থিংকিং ইন ইনফরমেশন প্র্যাকটিসেস ইন এআই’-এই প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ। এতে বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য দেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন, অধ্যাপক ডক্টর দিলারা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শামস রহমান বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলছে। শুধু প্রযুক্তি বা ডেটা সায়েন্স নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, কৃষি, এমনকি নিরাপত্তা খাতেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এআই ব্যবহারের আগে এর ভালো ও মন্দ দিকগুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি। ব্যবসা ও প্রশাসনিক কাজে এআই ভুলভাবে ব্যবহৃত হলে আর্থিক ক্ষতি থেকে শুরু করে ক্রেতার অসন্তুষ্টির মতো বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। এআই’র যুগে কোনটা মিথ্যা, কোনটা মিস ইনফরমেশন আর কোনটা ডিসইনফরমেশন তা নির্ণয় করা দুরূহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপানের ড. হাজিমে শিরাসাকা, জার্মানির অধ্যাপক বার্ন্ড মার্কশেফেল এবং ফ্রান্সের অধ্যাপক জ্যঁ-শার্ল ল্যামিরেল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এবারের সম্মেলনে বাংলাদেশ, নেপাল, ফিনল্যান্ড, ভারত, ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।                      

 

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9