ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে এনইউবিতে ইনভেন্টরি ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সেশন

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ PM
বিশেষ লেকচার সেশন

বিশেষ লেকচার সেশন © সৌজন্যে প্রাপ্ত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘ম্যানেজিং ফিজিক্যাল ইনভেন্টরি অ্যান্ড কন্ট্রোল’ শীর্ষক বিশেষ লেকচার সেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

সেশনে প্রধান বক্তা ছিলেন রহিমআফরোজ গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের সেন্ট্রাল প্ল্যানিং প্রধান মো. ইসমাইল। তিনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট (গুদামজাত পণ্য ব্যবস্থাপনা) ও কন্ট্রোল নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর কৌশল শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।

অনুষ্ঠানটি সমন্বয় করেন এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামের শিক্ষার্থীরা এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. সান্টু কুমার ঘোষ। আলোচনায় ইনভেন্টরি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়। বক্তা বাস্তব শিল্প অভিজ্ঞতার আলোকে এসব চ্যালেঞ্জ মোকাবিলার উপায়ও তুলে ধরেন।

সেশনে কর্পোরেট ও প্রতিরক্ষা (ডিফেন্স) খাত থেকে আসা শিক্ষার্থীরাও অংশ নেন। তাদের ভিন্ন ভিন্ন কর্মজীবনের অভিজ্ঞতা আলোচনাকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে।

নর্দান ইউনিভার্সিটি জানায়, তারা সবসময় শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করতে সচেষ্ট। ভবিষ্যতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খাতে দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে এ ধরনের সেশন নিয়মিত আয়োজন করা হবে।

 

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9