এফবিসিসিআইয়ের সঙ্গে সাউথইস্ট ইউনিভার্সিটির সমঝোতা

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ PM
সমঝোতা স্মারক অনুষ্ঠান

সমঝোতা স্মারক অনুষ্ঠান © সৌজন্যে প্রাপ্ত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ২৭ আগস্ট মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ এবং এসইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

এই চুক্তির প্রধান উদ্দেশ্য হলো উদ্যোক্তা, উদ্ভাবন এবং অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি অত্যাধুনিক গবেষণার মাধ্যমে শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়ানো। এটি এসইইউ শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ও কর্মজীবনের সুযোগ আরো প্রসারিত করবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুবা রুম্মানা, বিসিপিআর এর উপ-পরিচালক মো. আবুল হাশেম রনি এবং বিবিএ প্রোগ্রামের প্রভাষক সৈয়দা খাদিজা আক্তার।

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬