শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ 

২১ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৫:০৩ PM
প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ

প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ © টিডিসি

ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে নিজেই দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এটির সাথে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সংশ্লিষ্টতা নেই। 

এদিকে, গত সোমবার (১৮ আগস্ট) থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধেরও ঘোষণা দিয়েছেন তারা।

জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মুট কোর্ট রুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে এ আন্দোলন করেছেন তারা। সম্প্রতি তারা আরও দুটি নতুন দাবি যুক্ত করেছেন ভিসির পদত্যাগ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পরিবর্তন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬