বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইনের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে বার কাউন্সিল

২৬ জুন ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫৫ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এলএল.বি (অনার্স) প্রোগ্রামে ভর্তি হওয়া এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তালিকা না পাঠালে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাডভোকেটশিপ রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত থাকবে বলে সতর্ক করেছে বার কাউন্সিল।

গত ১৬ জুন বার কাউন্সিলের সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, আইন বিভাগের শিক্ষার্থীদের ভর্তি ও উত্তীর্ণ তালিকা নিয়মিতভাবে বাংলাদেশ বার কাউন্সিলে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এ নিয়ম যথাযথভাবে পালন করছে না।

এই প্রেক্ষাপটে আগামী ৩০ জুনের মধ্যে অদ্যাবধি ভর্তি হওয়া এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত ছক মোতাবেক বার কাউন্সিলে পাঠাতে বলা হয়েছে। তালিকার হার্ড কপি সচিব, বাংলাদেশ বার কাউন্সিল, শাহবাগ, ঢাকা-তে পাঠাতে হবে এবং সফট কপি ই-মেইলে ([email protected]) এক্সেল ফরম্যাটে পাঠাতে হবে।

হার্ড কপিতে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আইন অনুষদের ডিন বা বিভাগীয় প্রধানের স্বাক্ষর থাকতে হবে এবং তা ব্যাচ/সেমিস্টার অনুযায়ী আলাদাভাবে জমা দিতে হবে।

নোটিশে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক নির্ধারিত আসনের অতিরিক্ত কোনো শিক্ষার্থী, নীতিমালাবহির্ভূত ভর্তিকৃত শিক্ষার্থী কিংবা অনুমোদনহীন সেমিস্টারের তালিকা গ্রহণযোগ্য হবে না।

এছাড়া যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নিয়মিতভাবে তালিকা প্রেরণ করেছে, তাদের আবার একই সেমিস্টারের তালিকা পাঠাতে হবে না। তবে পরবর্তী ব্যাচ বা সেমিস্টারের তথ্য অবশ্যই প্রেরণ করতে হবে।

বার কাউন্সিল বলেছে, সময়মতো তথ্য না দিলে শিক্ষার্থীদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে। তাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই তালিকা ও অন্যান্য তথ্য পাঠাতে বলা হয়েছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬