ডিআইইউ শিক্ষার্থীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ছাত্রদলের মানববন্ধন 

২১ মে ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০১:৩০ AM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ছবি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের (২য় শিফটের) মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাসান(২৭)  নিহতের ঘটনায় সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন করেছে ডিআইইউ ছাত্রদল।

বুধবার (২১ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নতুন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। 

ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, ‘ফোন খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়া এবং মৃত্যু কখনো স্বাভাবিক হতে পারে না। তার রক্তাক্ত দেহ পড়েছিল মেট্রোরেলের ১২৫ নাম্বার পিলারের সামনে যেখানে অ্যাক্সিডেন্টের কোন আলামত পাওয়া যায়নি। তাহলে সে কীভাবে এক্সিডেন্টে মারা যায়?’ 

তিনি আরও বলেন, ‘নিখোঁজ হওয়ার পরের তিনদিন সে কোথায় ছিল সেই প্রশ্ন বারবার উঠে আসছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে এই মৃত্যুর রহস্য উন্মোচন করা হোক এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে থাকবে বলে আশা করি।’ 

উল্লেখ্য, গত সোমবার (১৯ মে) রাত ১২টা থেকে ২টার মধ্যে মাহমুদুল হাসানের রক্তাক্ত দেহ মেট্রোরেলের ১২৫ নম্বরের পিলারের পাশে পাওয়া যায়। পরে পথচারীরা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুকে ঘিরে ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে বজ্রপাতে মায়ের সামনে যুবকের মৃত্যু

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9