সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
মেহেদী হাসান মিরাজ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তারা

মেহেদী হাসান মিরাজ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তারা © সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রিতে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হন তিনি। 

মিরাজের ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন মেহেদী হাসান মিরাজকে অভ্যর্থনা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ইসলাম বলেন, ‘মিরাজের একাডেমিক ও ক্রীড়া জীবনের প্রতি তার নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা তার শিক্ষাজীবন ও খেলাধুলার মধ্যে সফল ভারসাম্য রক্ষার জন্য শুভকামনা জানাই। আমি আশা করি তিনি খেলাধুলার মত পড়াশোনাতেও শিক্ষার্থীদের জন্য আদর্শ হয়ে উঠবেন।

মেহেদী হাসান মিরাজ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শিক্ষা সবসময়ই আমার ও আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি সাউথইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হতে পেরে গর্বিত।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9