মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ AM
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল © সংগৃহীত

পরিবারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে প্রায় সাত বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তরিকুল ইসলাম (২৫)। তবে প্রবাসে জীবনের চাকা ঘোরাতে গিয়ে শেষ পর্যন্ত ফিরতে হলো কফিনে করে। মৃত্যুর আট মাস পর আইনি ও প্রশাসনিক জটিলতা শেষে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছায় তাঁর মরদেহ।

নিহত তরিকুল ইসলাম ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর পরিবার পেয়েছিল আট মাস আগেই। তবে নানা জটিলতার কারণে মরদেহ দেশে ফিরবে কি না, তা নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে ছিলেন স্বজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানকালে গত ৩ জানুয়ারি অসুস্থ হয়ে মারা যান তরিকুল। পরে তাঁর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানানো হয়। এরপর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হলেও আইনি ও প্রশাসনিক জটিলতায় তা দীর্ঘায়িত হয়।

দীর্ঘ আট মাস অপেক্ষার পর শনিবার দুপুরে তরিকুলের মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। পরে বিকেল চারটার দিকে কফিনবন্দি মরদেহ নেওয়া হয় তাঁর গ্রামের বাড়িতে।

বিকেল পাঁচটার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে তরিকুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোত্তালেব হোসেন বলেন, ‘তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে দেশে তাঁর মরদেহ দেরিতে ফিরেছে।’

স্বজনদের কাছে তরিকুলের মৃত্যু যেমন এক গভীর শোকের ঘটনা, তেমনি আট মাস ধরে মরদেহ দেশে ফেরার অপেক্ষাও ছিল এক দীর্ঘ মানসিক যন্ত্রণা।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950