টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং

র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ

০২ মে ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM

© ফাইল ফটো

সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। তালিকার ৩৫১-৪০০ ব্যান্ডে অবস্থানে আছে বিশ্ববিদ্যালয়টি।

২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে ৩১টি অঞ্চলের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ বছর এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের ১২তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় স্থান পেয়েছে এনএসইউ।

ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তিনি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান। অধ্যাপক ইসলাম জানান, "যে কোন প্রতিষ্ঠানের উন্নতি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখতে এনএসইউ সর্বদা চেষ্টা করে চলছে। এই অর্জন ধরে রাখতে আমরা গবেষণায় আরো কাজ করার উদ্যোগ নেব। আমি বিশ্বাস করি এনএসইউ উচ্চশিক্ষায় শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে।” 
ধারাবাহিকভাবে বিভিন্ন মর্যাদাপূর্ণ র‍্যাঙ্কিং প্ল্যাটফর্মে স্থান ধরে রাখছে এনএসইউ।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9