গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

শোভাযাত্রা শেষে ফিচার প্রদর্শনী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন সময়ে প্রকাশিত ফিচার সমূহ ঘুরে ঘুরে দেখেন এবং প্রশংসা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ। প্রধান আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশেষ আকর্ষণ হিসেবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস উপস্থিত ছিলেন।

বেনজির আহমদ বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা চাইলে সমাজের বিভিন্ন অসঙ্গতির ইতিবাচক সমাধান করতে পারে। একইসাথে সাংবাদিকতার অপব্যবহারে অনেকের ক্যারিয়ার ধ্বংস হতে পারে। এসব বিষয়ে সচেতন থাকা উচিত।

প্রধান আলোচকের বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গবিসাসকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যেতে হবে। নেতিবাচক বিষয়ে আমার কোনো অভিযোগ নেই। সমালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে সংবাদ এবং সাংবাদিকতা বিষয়ে আলোকপাত করেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক শামসুজ্জামান শামস। তিনি সাংবাদিকতার সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন।

আলোচনা সভা শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ২০২৩-২৪ সেশনের জন্য তিন (৩) সদস্য বিশিষ্ট ‘গবিসাস পরামর্শক পরিষদ’ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, প্রশাসনিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সংগঠন গবিসাস। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি হিসেবে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারা।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9