সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আকিজ গ্রুপে, পদায়ন ৩৫ জেলায়

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ PM
হিসাবরক্ষক নিয়োগে আবেদন চলছে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে

হিসাবরক্ষক নিয়োগে আবেদন চলছে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটি ডিপো বিভাগে ‘হিসাবরক্ষক’ পদে ৭০ কর্মী নিয়োগে ১৮ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড;

পদের নাম: হিসাবরক্ষক;

বিভাগ: ডিপো;

পদসংখ্যা: ৭০টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিশকালে ১৯,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ২০,০০০ টাকা;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, নেবে অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, আবাসন সুবিধা (ব্যাচেলর কর্মীদের ক্ষেত্রে), মোবাইল ও ইন্টারনেট বান্ডেল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ফরিদপুর, খুলনা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালি, ভোলা, বি-বাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেট, কিশোরগঞ্জ, বগুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, শেরপুর, জামালপুর, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও পিরোজপুর;

কর্মক্ষেত্র: ডিপোতে; 

আরও পড়ুন: স্কয়ার ফুড নেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা: বিকম/বিবিএস/বিবিএ পাস হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ঠিকানায় ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

মৌখিক পরীক্ষার স্থান: আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (গেট নম্বর ৪, নিচতলা), ২ বড় মগবাজার, ঢাকা ১২১৭;

মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিডিজবস ডটকম

সাত দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলনে নামছেন শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন …
  • ২৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরা আর নেই
  • ২৫ অক্টোবর ২০২৬
​ঘুম থেকে উঠেই ব্রাশ, নাকি নাশতার পর? জেনে নিন সঠিক সময়
  • ২৫ অক্টোবর ২০২৬
ইরানে আজ হামলা হতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি
  • ২৫ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, সুযোগ পাবেন যারা
  • ২৫ অক্টোবর ২০২৬