বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, নেবে অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ PM
অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে

অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার’ পদে ১০০ কর্মী নিয়োগে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার;

পদসংখ্যা: ১০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: শোরুম ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, চলছে আবেদন

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস বছরে ২টি, পারফরম্যান্স বোনাস, টিএ বিল, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: শাহ্ সিমেন্ট নিয়োগ দেবে অফিসার, কর্মস্থল ঢাকা

আবেদনের যোগ্যতা—

*বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত উপাচার্য ড. মতিনুর রহমান
  • ১৫ মে ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাং…
  • ১৫ মে ২০২৬
জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এ…
  • ১৫ মে ২০২৬
আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে ব…
  • ১৫ মে ২০২৬
চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা
  • ১৫ মে ২০২৬
ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের 
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081