এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, বয়স ২০ হলেই সুযোগ আবেদনের

২৯ আগস্ট ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১০:১৬ PM
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি ‘সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (পুরুষ)’ পদে কর্মী নিয়োগে ২৮ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (পুরুষ);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: ১৮,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, উৎসব ভাতা, ডিউটি শিডিউল অনুযায়ী খাবারের সুবিধা, চিকিৎসা বিমা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, নিয়োগ দেবে ২০ এক্সিকিউটিভ

প্রার্থীর বয়স: ২০-৩০ বছরের মধ্যে হতে হবে;

প্রার্থীর উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৭ ইঞ্চি বা ১৭০.১৮ সেমি হতে হবে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন (সামরিক বা আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বা সিকিউরিটি কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);

কর্মস্থল: উত্তরা, ঢাকা;

আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আরও পড়ুন: ১৫০ ট্রেইনি শোরুম ম্যানেজার নেবে আরএফএল গ্রুপ, আবেদন স্নাতক পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫;

সূত্র: বিজ্ঞপ্তি

ইন্টার্নদের পর ৬ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন ট্রেইনি চিক…
  • ০৮ জুন ২০২৬
কেআইবি ও এ্যাব নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, আইনি ব্য…
  • ০৮ জুন ২০২৬
বিশ্বকাপের আগে নতুন লুকে নেইমার
  • ০৮ জুন ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি যেখানে
  • ০৭ জুন ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • ০৭ জুন ২০২৬
স্বাস্থ্য সচিবের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক কাল, কর্মবি…
  • ০৭ জুন ২০২৬