প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে

২৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। যার মধ্যে বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। এই নতুন নীতিমালা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা চলছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বদলি স্থানীয়করণ করা হয়েছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে আগামী দুবছরের মধ্যে। ২০২৮ এর শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপন করতে পারবে সরকার।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল জিপিএ-৫ কেন্দ্রিক মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে এটি চালুর সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও স্কুলব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমও আগামী আগস্টে শুরু হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬