প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

১৩ জুলাই ২০২৬, ১২:৪০ AM
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি ফটো

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪০ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, যা জেলার শিক্ষাঙ্গণে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধানের কারণেই এমন ফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা কাজ করে যাব।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৯৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪২০ জন ট্যালেন্টপুল এবং ৫৪৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এবার বৃত্তি অর্জনে এগিয়ে রয়েছে। মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭৬৩ জন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৪০ জন ট্যালেন্টপুল এবং ৪২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অন্যদিকে বিভিন্ন কিন্ডারগার্টেনের ২০০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত আশাব্যঞ্জক ফলাফল করেছে। জেলার সুনামধন্য বিদ্যালয়গুলোর মধ্যে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনের বৃত্তি অর্জন নিঃসন্দেহে একটি অনন্য রেকর্ড। যে একজন বৃত্তি পায়নি, সেও অত্যন্ত মেধাবী। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল জেলার ১২টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নিবন্ধিত ৮ হাজার ২৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৩৮ জন অংশ নেয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সরকারি অনুদান ও বিশেষ মেধা সনদ পাবে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950