কাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, সময় জানাল মন্ত্রণালয়

১১ জুলাই ২০২৬, ০২:৩২ PM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:৩২ PM
প্রাথমিক বৃত্তি

প্রাথমিক বৃত্তি © সংগৃহীত

কাঙ্খিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কাল (১২ জুলাই) প্রকাশ করা হবে । এ উপলক্ষে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে; যেখানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন।

শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। ১২ টায় শুরু হওয়া ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং ফলাফল প্রকাশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন।

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬