দেশে সব প্রাথমিক বিদ্যালয়ে হবে শিক্ষা মেলা, থাকছে তিন শর্ত

০৬ জুলাই ২০২৬, ০৩:২২ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি) নিজস্ব উদ্যোগে এ মেলার আয়োজন করবে। তবে এ কার্যক্রম পরিচালনায় তিনটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি) স্বউদ্যোগে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা মেলা আয়োজন করতে পারবে।

মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, শিক্ষা মেলার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।

এ ছাড়া মেলায় শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের প্রদর্শনীর পাশাপাশি তাদের মনন বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক কুইজ, প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদানের ব্যবস্থাও রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব শর্ত প্রতিপালন নিশ্চিত করে শিক্ষা মেলা আয়োজনের কার্যক্রম সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।  

 

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬