প্রাথমিকে চারুকলা-সংগীত-নাট্যকলা গ্র্যাজুয়েটদের নিয়োগে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

২২ জুন ২০২৬, ০৬:২১ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

চারুকলা, সংগীত ও নাট্যকলা বিভাগের গ্র্যাজুয়েটরা যাতে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার গড়তে পারেন, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

আজ সোমবার (২২ জুন) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) মাল্টিপারপাস হলে আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের যৌথ আয়োজনে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা, সংগীত ও নাট্যকলা বিভাগের সঙ্গে বৈঠক করেছি। তাদের জন্য একটি সুস্পষ্ট ক্যারিয়ার পথ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাদের গ্র্যাজুয়েটরা প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার গড়তে পারেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষকতা যেন পছন্দের পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমাদের সমাজে শিক্ষকের মর্যাদা যথেষ্ট নয়। যে কোনো প্রশাসনিক বা স্থানীয় সরকারি কাজ হলেই শিক্ষককে ডেকে নেওয়া হয়। কখনও জরিপ, কখনও তথ্য সংগ্রহ, কখনও কোনো কর্মসূচিতে দাঁড়িয়ে থাকা—সব জায়গায় শিক্ষককে ব্যবহার করা হয়। এতে শ্রেণিকক্ষের কাজ ব্যাহত হয় এবং শিক্ষকের মর্যাদাও ক্ষুণ্ন হয়। সেজন্য আমরা শিক্ষকদের নীতিমালায়ও পরিবর্তন আনছি। যেমন কারিকুলামে পরিবর্তন আনছি, তেমনি প্রশাসনিক কাঠামো, প্রশিক্ষণ এবং শিক্ষকদের অবস্থান নিয়েও কাজ করছি। কারণ শিক্ষকের জীবনমান উন্নত না হলে শিক্ষার মান উন্নত হবে না।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬