প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও নীতিমালা নিয়ে আরও পরিকল্পনা হচ্ছে, বড় ইনভেস্টমেন্ট শিফট বৃদ্ধিতেও

৩১ মে ২০২৬, ০৬:২৭ PM , আপডেট: ৩১ মে ২০২৬, ০৬:৩০ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে শিক্ষক নিয়োগ, নীতিমালা উন্নয়ন এবং নতুন শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও আধুনিক করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শ্রেণিকক্ষ সম্প্রসারণ ও এক শিফটের স্কুল ব্যবস্থা বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। 

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ কমাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং স্টার্টআপ ট্রেনিং আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। বিষয়গুলো এখন পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং কীভাবে আরও উন্নতভাবে বাস্তবায়ন করা যায়, তা পর্যালোচনা চলছে। 

তিনি আরও জানান, শ্রেণিকক্ষের সংখ্যা বাড়ানো এবং এক শিফট স্কুল সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য বড় পরিসরে বিনিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাথমিকের যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজার সহকারী শিক্ষকের বিষয়ে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে তাদের যোগদান করানো হবে। প্রশিক্ষণের বিষয়ে আমরা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে (ন্যাপ) দায়িত্ব দিয়েছি, যাতে শিগগিরই তারা এটা করতে পারে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬