প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে নতুন তথ্য জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ PM
ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে নতুন জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, প্রশিক্ষণ ছাড়া কেউ প্রাথমিকের শিক্ষক হিসেবে নিয়োগ হতে পারবেন না।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষাক্রমে কোনো ভেদাভেদ থাকবে না এবং এতে সমান্তরাল মান নিশ্চিত করা হবে। এ শিক্ষাক্রম উন্নয়নে আমরা নতুনভাবে কাজ করছি। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে পারব।

তিনি বলেন, শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা আরও উন্নত মান নিশ্চিত করার চেষ্টা করছি। তাদের প্রশিক্ষণ ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনা হবে। আমাদের নীতিমালায় সামনে আসছে— পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ হতে পারবে না। প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং পাশ করতে হবে, তারপর সেই নিয়োগে যেতে পারবে।

ববি হাজ্জাজ আরও বলেন, ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নীতিমালা আমরা এক রাতেই করতে পারি না। ধাপে ধাপে এসব নীতিমালা আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মান উন্নয়ন হবে, শিক্ষকরা পূর্ণ মনিটরিংয়ের আওতায় আসবেন।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬