সফটওয়্যারে পরিচালিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি পরিচালনায় আইসিটি, বুয়েটের প্রস্তুতকৃত সফটওয়্যার ব্যবহার করা হবে। এ সফটওয়্যার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এতে আরও জানানো হয়, আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ঢাকার পলাশীতে অবস্থিত আইসিটি, বুয়েট (সিপিএ ভবন–৬) এ একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 

চিঠিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২০ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ খাতের বরাদ্দ অর্থ থেকে বিধি মোতাবেক টিএ/ডিএ দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। 

এ বিষয়ে অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার পরিচালক এ. কে. মোহম্মদ সামছুল আহসান বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এই প্রশিক্ষণ পাবেন। এদের মধ্যে আগ্রহীদের তথ্য আহ্বান করা হয়েছে। 

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9