প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে আবেদন করতে পারছেন না চাকরিপ্রার্থীরা

০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২৪ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও টেলিটকের লোগো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও টেলিটকের লোগো © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে আজ থেকে। তবে আবেদন করতে গিয়ে প্রথম দিনই ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা।  

চাকরিপ্রার্থীরা জানান, বারবার চেষ্টা করা সত্ত্বেও আবেদন সম্পন্ন করা যাচ্ছে না। আবেদন করার সময় এসএসসি ও এইচএসসির তথ্য দেওয়ার পর, ‘Your SSC result is less than the required!’ লেখা আসে। এতে আবেদনের প্রথম ধাপই সম্পন্ন করা যাচ্ছে না। 

শান্তা ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ১০ বার চেষ্টা করেছি। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পরও ‘এসএসসি রেজাল্ট প্রয়োজনের তুলনায় কম’ লেখা আসছে। এর আগে, প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের আবেদন করতে গিয়েও পদে পদে ভোগান্তির শিকার হতে হয়েছিল। বারবার এ ধরনের ভোগান্তিতে হতাশা কাজ করে। 

আবেদনে ভোগান্তির শিকার হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেছেন অনেকে। আরাফাত কবির রুমন নামে একজন লিখেছেন, ‘Your SSC result is less than the required’— প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ আবেদন পত্রে এমন দেখাচ্ছে কেন? এসএসসিতে আমার জিপিএ-৩.৩৩। তাহলে আমি কি আর আবেদন করতে পারব না? 

রাফিজা রাফা নামে আরেক চাকরিপ্রার্থী লিখেছেন, আমাকে সাহায্য করুন প্লিজ। প্রাথমিক সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করার সময় ‘Your SSC result is less than the required’ — এটা দেখাচ্ছে। আমার এসএসসি রেজাল্ট ৪.৫৫।  

অশোক পাল নামে আরেকজন লিখেছেন, এসএসসি রেজাল্ট ৪.৭২, তারপরও অ্যাপ্লাই করা যাচ্ছে না কেন? 

উল্লেখ্য, প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। 

প্রথম ধাপে ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগ করা হবে। প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে ৪ হাজার ১৬৬টি। 

এর আগে, প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। বার বার চেষ্টা করেও মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ফি দিতে পারছিলেন না তারা। পরবর্তীতে আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9